সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে আবারও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে শুরুতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। অন্যদিকে, সিরিজে সমতা ফেরাতে মরিয়া পাকিস্তান।
বাংলাদেশ দলে দুই পরিবর্তন:
চোটের জন্য ছিটকে যাওয়া সাদমান ইসলামের জায়গায় টেস্ট দলে অভিষেক হচ্ছে আগ্রাসী ওপেনার তানজিদ হাসানের।
মিরপুর টেস্টে নিষ্প্রভ বোলিং করা ইবাদত হোসেনের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশেও এসেছে ৩ পরিবর্তন। বাবর আজম, সাজিদ খান ও খুররম শেহজাদ একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন ইমাম উল হক, নোমান আলি ও শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তান দল: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।




Comments