Image description

ইসলামিক ফাউন্ডেশন ২০২৬ খ্রিস্টাব্দ (১৪৪৭ হিজরি) পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হবে।

ঢাকায় ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় ৫টা ৫৮ মিনিট। দেশের বিভিন্ন অঞ্চলের জন্য ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার পালন করা হবে।

ইফার তথ্য অনুযায়ী, সেহরি-ইফতার সময়সূচি দেশের মুসল্লিদের জন্য রোজার প্রস্তুতি ও পরিকল্পনায় সহায়ক হবে।

মানবকণ্ঠ/আরআই