Image description

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সালের রমজান উপলক্ষে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও (২০২৫) এই হার একই ছিল। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

সভার সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

সভায় সিদ্ধান্ত হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস বা পনিরের নির্দিষ্ট পরিমাণ বা বাজার মূল্য ফিতরা হিসেবে দিতে পারবেন।

গম ও আটা: ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) – বাজার মূল্য ১১০ টাকা
যব: ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’) – বাজার মূল্য ৫৯৫ টাকা
কিসমিস: ৩ কেজি ৩০০ গ্রাম – বাজার মূল্য ২,৬৪০ টাকা
খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম – বাজার মূল্য ২,৪৭৫ টাকা
পনির: ৩ কেজি ৩০০ গ্রাম – বাজার মূল্য ২,৮০৫ টাকা

মুফতি আবদুল মালেক জানিয়েছেন, স্থানীয় খুচরা বাজারের মূল্যের তারতম্য অনুযায়ী ফিতরা প্রদানের সময় স্থানীয় মূল্য পরিশোধ করলেও এটি গ্রহণযোগ্য হবে।

কোনো ব্যক্তি যদি নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) সম্পত্তির মালিক হন, তবে ঈদের দিন সকালে নিজের, নাবালক সন্তান ও নির্ভরশীলদের জন্য সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ফিতরা ঈদের নামাজের আগে প্রদান করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে এই বছর ঈদুল ফিতর আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হবে।

মানবকণ্ঠ/আরআই