দিনের ব্যস্ততার মধ্যেও সময়মতো নামাজ আদায় করতে প্রয়োজন সঠিক সময় জানা। পাঁচ ওয়াক্ত নামাজের নির্ধারিত সময় অনুসরণ করে ইবাদত পালনের সুবিধার্থে আজ শনিবার (২১ নভেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। হাদিসে কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বলে উল্লেখ রয়েছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব সঠিক হলে সে সফল হবে। আর তা সঠিক না হলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৮৬৪; তিরমিজি, হাদিস: ৪১৩)
আজ (২১ নভেম্বর) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো-
আজকের নামাজের সময়সূচি
ফজর: ভোর ৪টা ৫৮ মিনিট
জোহর: বেলা ১১টা ৪৫ মিনিট
আসর: বিকেল ৩টা ৩৬ মিনিট
সূর্যাস্ত: বিকেল ৫টা ১১ মিনিট
মাগরিব: বিকেল ৫টা ১৫ মিনিট
ইশা: সন্ধ্যা ৬টা ৩১ মিনিট
রোববারের সেহরি ও নামাজের সময়
ফজর: ভোর ৪টা ৫৯ মিনিট
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ভোর ৫টা
সূর্যোদয়: সকাল ৬টা ১৭ মিনিট
বিভাগীয় শহরে সময়ের পরিবর্তন
ঢাকার সময়ের সঙ্গে যেসব বিভাগীয় শহরে সময় যোগ বা বিয়োগ করতে হবে—
বিয়োগ করতে হবে:
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ করতে হবে:
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন।
বিএইচ




