ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি নিজেকে এনসিপির সমর্থক হিসেবে দাবি করার পাশাপাশি বিভিন্ন মহলের দেওয়া ‘জামায়াত-শিবির’ তকমা নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন বলেন, “আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলাম। আমাকে অনেকেই জামায়াতী বা ‘শিবির ম্যাডাম’ বলে চেনে—আর এতে আমি স্বচ্ছন্দ। কখনো কখনো আমি গর্বের সাথেই এই নামগুলো নিজের করে নিই।”
সোশ্যাল মিডিয়ায় তাকে ‘ডানপন্থী’ হিসেবে আখ্যায়িত করা হলেও তিনি নিজেকে ‘মধ্যপন্থী’ মনে করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, “যদি এতে (ডানপন্থী বলায়) আপনাদের সুবিধা হয়, তাহলে সেটাই বিশ্বাস করতে পারেন।”
নিজের ধর্মীয় ও আদর্শিক অবস্থান পরিষ্কার করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা বলেন, “আমি ইসলামবিদ্বেষী নই এবং ইসলাম নারী-বিরোধী—এ ধারণায় আমি বিশ্বাস করি না। বরং আমি এমন একজন উদারপন্থী, যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ-অপছন্দ নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলেন।”
পোস্টের শেষে তিনি তাঁর রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে যারা অস্বস্তিবোধ করেন, তাদের প্রতি একটি কড়া বার্তাও দিয়েছেন। তিনি বলেন, “আপনারা যদি আমার রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তিতে থাকেন, তাহলে দয়া করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আমি হয়তো আপনাদের পছন্দের মানুষ না-ও হতে পারি, তাই অনুগ্রহ করে আমাকে দূরত্বে রাখুন।”
মানবকণ্ঠ/ডিআর




Comments