Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অব.) একেএম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা) কে ৩৫ হাজার ১৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আনম বজলুল রশিদ কালু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় আসনে নানা সমীকরণ ও জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে গত ১২ ফেব্রুয়ারি দুই উপজেলার ১১৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৭৫ শতাংশ।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (পোস্টাল ভোটসহ) ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পান। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম আফজালুল আনাম পান ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট (পোস্টালসহ)।