Image description

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আবারও দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর এবার ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে টাইগ্রেস ক্রিকেটারদের।

ব্যাটারদের তালিকায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিন ধাপ এগিয়ে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি ১৯ নম্বরে অবস্থান করছেন এবং বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন।

ব্যাটিং তালিকায় সোবহানা মোস্তারী ১৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছে, দিলারা আক্তার ৫ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে, আর তরুণ ব্যাটার স্বর্ণা আক্তার ৪৩ ধাপ লাফিয়ে ৭৪ নম্বরে পৌঁছেছেন। তবে শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমেছেন।

বোলিং বিভাগেও বাংলাদেশের পারফরম্যান্স চমকপ্রদ। রাবেয়া খান ১৪তম স্থান ধরে রেখেছেন, নাহিদা আক্তার ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠেছেন, আর ফাহিমা খাতুন ৩ ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে নেমেছেন। তবে পেসার মারুফা আক্তার ২০৬ ধাপ লাফিয়ে ৯২ নম্বরে প্রথমবারের মতো সেরা ১০০-র মধ্যে প্রবেশ করেছেন।

বাংলাদেশ নারী দলের এই সাফল্য দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/আরআই