সেপ্টেম্বরে হচ্ছে না ভারতের বাংলাদেশ সফর, নতুন সময়সূচি জানুয়ারিতে
আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর হচ্ছে না—এমন ইঙ্গিত আগেই মিলেছিল। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট মহলের আলোচনার প্রেক্ষিতে এখন নতুন সময় হিসেবে সামনে আসছে আগামী বছরের জানুয়ারি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সফরের নতুন সময়সূচি নিয়ে বিসিসিআই ও ভারত সরকারের মধ্যে আলোচনা চলছে।