Image description

ফুটবলপ্রেমীদের জন্য ৫ ফেব্রুয়ারি একটি অসাধারণ তারিখ, কারণ এই দিনে জন্ম নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, কার্লোস তেভেজ এবং ঘেওর্গে হাজি। কল্পনা করুন, এই তারকাদের নিয়ে তৈরি হতে পারে এক ভয়ংকর আক্রমণভাগ।

বিশ্লেষকরা বলছেন, যদিও গোলরক্ষক ও ডিফেন্ডারের অভাব রয়েছে, তবু এই দিন জন্ম নেওয়া তারকারা যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হতে পারে। এছাড়া, একই দিনে জন্ম নেওয়া আরও কিছু পরিচিত ফুটবলার হলেন জিওভানি ভান ব্রঙ্কহোর্স্ট, ভেদরান চর্লুকা, আদনান জানুজাই, প্যাট্রিক রবার্টস ও বিলি শার্প।

তুলনা করলে, বছরের অন্য দিনেও শক্তিশালী দল তৈরি করা যায়। যেমন, ২৪ জুনে জন্মানো লিওনেল মেসি, দারউইন নুনেজ, মাইকাহ রিচার্ডস, কেভিন নোলান ও ডেভিড আলাবারা, আবার ৭ জানুয়ারি জন্মানো এডেন হ্যাজার্ড, ইয়ান ওবলাক, অ্যান্টোইন সেমেনিও, ওয়েইন রাউটলেজ ও গ্রান্ট লিডবিটার তুলনামূলক ভারসাম্যপূর্ণ দল।

ফুটবলপ্রেমীদের কাছে এই ‘জন্মদিনের সেরা দল’ নিয়ে বিতর্ক একটি কৌতূহল ও আনন্দের বিষয় হিসেবে উঠে এসেছে।

মানবকণ্ঠ/আরআই