Image description

বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচেই শেষ হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল ও আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে, আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল-কে।

পাল্লেকেল্লেতে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচটি। তবে ম্যাচ শুরুর আগ থেকেই বৃষ্টি শুরু হয়। কয়েক দফা বিরতির পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় টস পর্যন্ত করা সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পায়। ফলে মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করে জিম্বাবুয়ে, যদিও তাদের একটি ম্যাচ এখনো বাকি রয়েছে।

বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের সঙ্গে সুপার এইটে উঠেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদেরও এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয়েছে পরের পর্ব।

অন্যদিকে চার ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। তিন ম্যাচে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। আর তিন ম্যাচ খেলেও এখনো জয় পায়নি ওমান জাতীয় ক্রিকেট দল।

মানবকণ্ঠ/আরআই