বৃষ্টির বাধায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের সমীকরণ বদলে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি নামিয়ে আনা হয়েছে ৩২ ওভারে, আর এতে স্বাগতিক বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৩ রান। রাত ৯টা ৩৫ মিনিটে পুনরায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
বৃষ্টির আগে ৬.৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছিল বাংলাদেশ। ফলে বৃষ্টি শেষে জয়ের জন্য তাদের নতুন সমীকরণ দাঁড়িয়েছে ১৫৩ বলে ২১৬ রান। হাতে রয়েছে আর মাত্র ৭ উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে সফরকারী পাকিস্তান। দলের পক্ষে মাজ সাদাকাত মাত্র ৪৬ বলে সর্বোচ্চ ৭৫ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া সালমান আলী আঘা ৬৪ ও মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।
বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২টি এবং অন্য তিনজন বোলার একটি করে উইকেট লাভ করেন। এখন পরিবর্তিত এই কঠিন লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
মানবকণ্ঠ/আরআই




Comments