ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (১৩ মার্চ) ইরান থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরাও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। উদ্ভূত এই হুমকি মোকাবিলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এরই মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিহত (ইন্টারসেপ্ট) করার কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, "এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী গোষ্ঠী ইরানসহ প্রধান মুসলিম দেশগুলোকে দুর্বল ও খণ্ড-বিখণ্ড করার অশুভ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।"
মানবকণ্ঠ/আরআই




Comments