Image description

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। বিসিবি সভাপতি বরাবর সোমবার (২৩ মার্চ) চিঠি দিয়েছেন তিনি। সেখানে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন আমজাদ হোসেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে রয়েছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও।

এর মধ্যেই রবিবার (২২ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটিতে আসে পরিবর্তন। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু।
 
পদত্যাগের বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছি।’

এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। এর আগে গেল বছরের অক্টোবরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন।
 
রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় আমজাদকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।