Image description

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়েছে।

এই ম্যাচের মাধ্যমে চট্টগ্রামের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের মুখোমুখি হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগে এই ভেন্যুতে এই দুই দলের কোনো টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে কিউই শিবির। নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম ইনজুরির কারণে আজ মাঠে নামতে পারেননি। গত রোববার নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তাঁর অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটিন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার ও বেন লিস্টার।

মানবকণ্ঠ/আরআই