দীর্ঘ বিরতির পর আবারও সাদা পোশাকের আভিজাত্যের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। পাকিস্তানের হয়ে অভিষেক করেছেন আজান আওয়াইজ ও আবদুল্লাহ ফজল।
বাংলাদেশের বোলিং আক্রমণে রয়েছেন দুই স্পিনার ও তিন পেসার। স্পিন বিভাগ সামলাবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। আর পেস আক্রমণে তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী মাহমুদুল হাসান জয়।
রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ এক উইকেট হারিয়ে আট ওভার ২ বলে ২৯ রান সংগ্রহ করেছে।
সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে গত বছরের নভেম্বরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছিল লিটন-মুশফিকরা।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
আজান আওয়াইজ, আবদুল্লাহ ফজল, ইমাম উল হক, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।




Comments