Image description

ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন লিওনেল মেসি। মাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সে আয়ের দিক থেকে ধরাছোঁয়ার বাইরে ইন্টার মায়িামির এই তারকা। 

স্পেনের বার্সেলোনা শহরের অভিজাত এলাকায় একটি বিশাল বাণিজ্যিক ভবন কিনেছেন মেসি। বার্সপলার অন্যতম আকর্ষণীয় এবং প্রিমিয়াম এলাকা তুরো পার্কে অবস্থিত ভবনের দাম পড়েছে ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬৫ কোটি টাকা)৷ এই কর্পোরেট ভবনটি এক সময় বিখ্যাত 'ভিয়া ওয়াগনার' গ্যালারি হিসেবে পরিচিত ছিল।

এটি একটি ঐতিহাসিক শপিং সেন্টার। প্রায় ৩০ বছর পরিত্যক্ত পড়েছিল। মেসির পরিকল্পনা হলো ৬ তলা বিশিষ্ট এই ৪৩,০০০ বর্গফুটের ভবনটিকে সংস্কার করে আধুনিক কমার্শিয়াল সেন্টারে রূপান্তর করা। মেসির ব্যবসায়িক সাম্রাজ্য মূলত রিয়েল এস্টেট এবং হোটেল ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার মালিকানাধীন MiM (Majestic i Messi) হোটেল চেইন ইতোমধ্যেই স্পেনের ইবিজা, সিজেস এবং বাকেইরা বেরেটের মতো পর্যটন কেন্দ্রগুলোতে বেশ সফল। নতুন এই বাণিজ্যিক ভবনটি তার স্থাবর সম্পত্তির তালিকায় একটি মূল্যবান সংযোজন।

গত অক্টোবরে ইন্টার মায়ামির সাথে ২০২৮ মৌসুম পর্যন্ত তিন বছরের নতুন চুক্তি করেন মেসি।  এই চুক্তির অধীনে তার বার্ষিক মূল বেতন নির্ধারিত হয়েছে ২৫ মিলিয়ন ডলার।  এর সাথে গ্যারান্টিড কমপেনসেশন বা নিশ্চিত ক্ষতিপূরণ যোগ করলে তার মোট আয় দাঁড়ায় ২৮,৩৩৩,৩৩৩ ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি। 

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালে পিএসজি ছেড়ে ১ কোটি ২০ লাখ ডলার এবং বার্ষিক গ্যারান্টিযুক্ত ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলারে ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামিতে যোগদান করেন।

মেসি এমএলএসে যোগদানের পর থেকেই যুক্তরাষ্ট্রের এই লিগের জনপ্রিয়তা বেড়েছে।