নোভাক জকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন আবারও ধাক্কা খেল। শুক্রবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে ব্রাজিলের কিশোর জোয়াও ফনসেকার কাছে ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ ব্যবধানে পরাজিত হন।
এই পরাজয়ের ফলে ৩৯ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তির সামনে মার্গারেট কোর্টের ২৫টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হলো। একদিন আগে টেনিসের বর্তমান নম্বর ওয়ান ইয়ানিক সিনারের অপ্রত্যাশিত বিদায়ের পর এবার জকোভিচের হারের পর প্যারিসের ড্র আরও বেশি উন্মুক্ত হয়ে গেল।
পাঁচ ঘণ্টার চেয়ে মাত্র সাত মিনিট কম সময় ধরে চলা এই লড়াইয়ে জয় নিশ্চিত করে ফনসেকা ইতিহাস গড়েন। তিনি গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচকে হারানো প্রথম কিশোর খেলোয়াড়। ১৯ বছর বয়সী ফনসেকা প্রমাণ করলেন যে এবারের ফরাসি ওপেনের শিরোপা জয়ের দাবিদারদের মধ্যে তিনিও একজন।
জোকোভিচ ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে যখন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন, তখন প্রতিপক্ষ ফনসেকার জন্মও হয়নি। তবু দ্বিতীয় সেটে তরুণ ব্রাজিলিয়ান অভিজ্ঞ প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করেন। কিন্তু পঞ্চম গেমে নিজের সার্ভিস হারিয়ে বসেন।




Comments