Image description

আঙুলের চোট কাটিয়ে অবশেষে স্বরূপে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। চোট থেকে সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো দুই হাতে গ্লাভস পরে পুরো ট্রেনিং সেশন সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। তার এই ফেরা আসন্ন বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

গত ২০ মে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলন চলাকালে ডান হাতের অনামিকা ভেঙে যায় অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষকের। এই চোটের পরও তার ওপর পূর্ণ আস্থা রেখে স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা। সব শঙ্কা ও কঠিন চ্যালেঞ্জ দূর করে অবশেষে পুরোপুরি ফিট হয়েই মাঠে ফিরেছেন তিনি।

চোটের কারণে প্রত্যাশিতভাবেই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি মার্টিনেজ। তবে সব বাধা পেরিয়ে আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ ম্যাচেই শুরুর একাদশে তাকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ইউরোপা লিগের মৌসুম সেরা দলে জায়গা করে নেওয়া মার্টিনেজ এর আগে ২০২৪ সালে দলকে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জিতিয়ে বর্ষসেরা গোলরক্ষকের খেতাবও নিজের করে নিয়েছিলেন।

মানবকণ্ঠ/আরআই