Image description

আজ (১৮ জুন ২০২৬) ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে বিশ্বকাপ ফুটবল ও আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক আকর্ষণীয় ম্যাচ।

বিশ্বকাপ ফুটবলে দিনের প্রথম ম্যাচে সকাল ৮টায় মুখোমুখি হবে উজবেকিস্তান ও কলম্বিয়া। রাত ১০টায় চেক প্রজাতন্ত্র খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর রাত ১টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ বসনিয়া। আগামীকাল ভোর ৪টায় কানাডা ও কাতার এবং সকাল ৭টায় মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া মাঠে নামবে। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।

ক্রিকেটে ওভাল টেস্টের দ্বিতীয় দিনে বিকাল ৪টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস ২-এ।

এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রাত ১১টা ৩০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।

মানবকণ্ঠ/আরআই