বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রাজিলের জন্য গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে ওঠার লক্ষ্য সামনে রেখে।
এই ম্যাচে ব্রাজিল শিবিরে অভিষেক হতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ানের। একই সঙ্গে চোট কাটিয়ে দলে ফিরছেন নেইমার জুনিয়র। তবে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শুরু থেকেই পুরো ৯০ মিনিট খেলানোর পরিকল্পনা নেই কোচ কার্লো আনচেলত্তির।
এদিকে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ক্যাসেমিরো ও ডগলাস সান্তোস রয়েছেন কার্ডের ঝুঁকিতে। আজ আরেকটি হলুদ কার্ড দেখলে তারা নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তবে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, কার্ডের হিসাব কষে নয়, বরং সেরা একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৩-৩)
অ্যালিসন বেকার (গোলরক্ষক);
ভানদেরসন, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস;
ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা;
রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ
আনগুস গুন (গোলরক্ষক);
ন্যাথান প্যাটারসন, গ্রান্ট হ্যানলে, জ্যাক হ্যান্ড্রি, অ্যান্ডি রবার্টসন;
বেন গ্যানন-ডোয়াক, স্কট ম্যাকটোমিনায়, লুইস ফার্গুসন;
রায়ান ক্রিস্টি, জন ম্যাকগিন, চে অ্যাডামস।




Comments