Image description

বিশ্বকাপে ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত কে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েছিল ডিআর কঙ্গো। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন গোল করে দাপুটে জয় তুলে নেয় তারা।

এই জয়ের ফলে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২-এ খেলার যোগ্যতা অর্জন করে ডিআর কঙ্গো। ফলে দেশটির ফুটবল ইতিহাসে এটি একটি স্মরণীয় অর্জন হয়ে থাকল।

অন্যদিকে এই হারে টুর্নামেন্টে উজবেকিস্তানের যাত্রা কার্যত শেষ হয়ে যায়।

এদিকে একই গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়ার ম্যাচের ফলের ওপর নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়নের পরিচয়। ম্যাচে পর্তুগাল জিতলে তারা গ্রুপসেরা হবে। আর ড্র হলে দুই পয়েন্ট এগিয়ে থাকায় কলম্বিয়াই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠবে।