বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে দারুণ সুযোগ পেয়েও লিড নিতে পারেনি ব্রাজিল। ম্যাচের শুরুতেই পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রুনো গিমারায়েস।
ম্যাচের ১১তম মিনিটে বক্সের ভেতরে ফাঁকা জায়গায় বল পেয়ে যান ম্যাথিউস কুনহা। তবে দ্রুত স্লাইডিং ট্যাকলে তাকে থামিয়ে দেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আয়ের।
ঘটনার পরপরই কুনহা পেনাল্টির দাবি জানালেও প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিএআরের পরামর্শে মনিটরে রিপ্লে দেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ব্রাজিলকে পেনাল্টি দেন তিনি।
তবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারায়েস। তার নেওয়া স্পট কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। ফলে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ব্রাজিল।
মানবকন্ঠ/এসএস




Comments