Image description

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে জালের দেখা পেল ইংল্যান্ড। ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে থ্রি লায়ন্সরা।

ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত আক্রমণ গড়ে তোলেন মরগান রজার্স। তার নিচু ক্রস ফার পোস্টে থাকা গর্ডনের কাছে পৌঁছালে নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন আর্জেন্টিনার জালে।

গোল হজমের পর সমতায় ফিরতে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে লিড ধরে রাখতে রক্ষণে আরও সংগঠিত হয়ে খেলছে ইংল্যান্ড।