বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি গোল্ডেন বলের মালিক লিওনেল মেসি। তবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া গোল্ডেন বুট এখনও জেতা হয়নি তার। ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।
তবে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন এগিয়ে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে তিনি টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১০-এ নিয়েছেন। অন্যদিকে, ফাইনালের আগে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচেই গোল্ডেন বুট জয়ের ভাগ্য নির্ধারণ হবে মেসির।
বর্তমান অবস্থায় মেসির সামনে রয়েছে তিনটি সম্ভাব্য পথ—
- হ্যাটট্রিক করা: ফাইনালে তিন গোল করলে মেসির মোট গোল হবে ১১টি। এতে এমবাপ্পেকে ছাড়িয়ে সরাসরি গোল্ডেন বুট জিতে নেবেন তিনি।
- দুই গোল ও একটি অ্যাসিস্ট করা: এতে মেসির গোল হবে ১০টি এবং অ্যাসিস্ট হবে ৫টি। গোল সমান হলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুট তার হাতেই উঠবে।
- ৫৭ মিনিটের মধ্যে দুই গোল করে মাঠ ছাড়তে হবে: গোল ও অ্যাসিস্ট সমান থাকলে ফিফার নিয়ম অনুযায়ী কম সময় মাঠে থাকা খেলোয়াড় এগিয়ে থাকেন। এমবাপ্পে টুর্নামেন্টে খেলেছেন ৭৬৯ মিনিট, আর ফাইনালের আগে মেসির খেলা ৭১২ মিনিট। তাই ৫৭ মিনিটের মধ্যেই দুই গোল করে বদলি হলে মোট খেলার সময় এমবাপ্পের চেয়ে কম থাকবে, যা তাকে গোল্ডেন বুট এনে দিতে পারে।
অর্থাৎ, মেসির সামনে সুযোগ এখনও রয়েছে। তবে গোল্ডেন বুট জিততে হলে তাকে ফাইনালে অসাধারণ কিছু করে দেখাতে হবে।




Comments