Image description

প্রথমার্ধে স্পেনের দাপুটে ফুটবলের কাছে খুব একটা পাত্তাই পায়নি আর্জেন্টিনা। হাই-প্রেসিং ফুটবলের সামনে রীতিমতো ধুঁকতে দেখা গেছে মেসিদের।

এ সময় স্পেন কোনো গোল না পেলেও আর্জেন্টিনার ডি-বক্সের আশপাশে হরহামেশাই কাঁপন ধরিয়েছে। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা এক-তৃতীয়াংশের বেশি পিছিয়ে ছিল।

প্রথমার্ধ গোল শূন্য কেটেছে দুদলের। ম্যাচের বেশিরভাগ বলই দখলে ছিল স্পেনের। মোট ৩৩৭ পাসে ৬৪ শতাংশ বল স্পেনের দখলে ছিল। বিপরীতে ১৮৫ পাসে আর্জেন্টিনার পায়ে বল ছিল ৩৬ শতাংশ সময়।

এদিকে গোলে শট করার দিকেও পিছিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। তারা গোলে ত দূরের কথা গোল লক্ষ্য করেও কোনো শট নিতে পারেনি। বিপরীতে গোলে ৩টি শট নিয়েছে স্পেন। এরমধ্যে একটি ছিল অন টার্গেট। কিন্তু আর্জেন্টনার দেয়াল মার্টিনেজের দক্ষতায় বল জালে জড়াতে ব্যর্থ হয় স্পেন।
মানবকন্ঠ/এমআর