ডিসেম্বরেই আসছে রায়হান রাফীর ‘অমীমাংসিত’
দীর্ঘ জটিলতা ও সেন্সর বোর্ডের বাধা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। দেশের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত এই ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাবে। প্ল্যাটফর্মটির একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে, সব ঠিক থাকলে চলতি ডিসেম্বরেই দর্শকরা এটি দেখতে পাবেন। ....
