রাজধানীসহ সারাদেশে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু
শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ-এর উদ্যোগে নয় দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরে বিশ্বশান্তি কামনায় বৈদিক মন্ত্র উচ্চারণ ও অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে এই উৎসবের শুভ সূচনা হয়। ....
