এনভিডিয়া প্রধানের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস, হারাতে পারেন পদ
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে একের পর এক ব্যক্তিগত সম্পর্কের বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা এক নারী নির্বাহীর সঙ্গে সম্পর্কের খবরের পর এবার প্রকাশ্যে এসেছে তার আরেকটি সম্পর্কের তথ্য। অভিযোগ রয়েছে, নিজের অধীনে কর্মরত এনভিডিয়ার জ্যেষ্ঠ নারী নির্বাহী কিম্বারলি পাওয়েলের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ৬৩ বছর বয়সী হুয়াং। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ....
