এসএসসিতে শতভাগ ফেল, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এমন ভয়াবহ ফলাফল বিপর্যয়ের মুখে ওইসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। তবে অনুসন্ধানে দেখা গেছে, শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেই পরীক্ষার্থীর সংখ্যা ১৫ জনের কম এবং সেখানে পড়াশোনার ন্যূনতম পরিবেশও নেই। এমন পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠান কীভাবে এবং কোন যোগ্যতায় সরকারি অনুমোদন পেলো— তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা গবেষকরা। ....
