গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগে ১০১ ব্যাংক হিসাব জব্দ
গোপালগঞ্জে সহিংস আন্দোলনে অর্থায়ন ও অস্থিরতায় মদদ দেওয়ার অভিযোগে ৯৭ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে সরকার। পাশাপাশি নথিপত্র সংগ্রহে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তদের আর্থিক লেনদেনের তথ্য ও প্রমাণ পাওয়ার দাবি করে সংস্থাটি জানিয়েছে, এসব লেনদেনের বিষয়ে অধিকতর তদন্ত চলছে। ....
