ট্যাগ : তারেক রহমান
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’। এ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে এ বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। ....
ক্ষমতা নয়, এখন মূল পরীক্ষা সুশাসনের
বাংলাদেশের রাজনীতিতে ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সাল নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক অস্থিরতা, দুঃশাসন, অত্যাচার, হয়রানি শেষে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন, অন্তর্বর্তী শাসন এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি এখন রাষ্ট্র পরিচালনায়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। ....
৯ম পে-স্কেলের অনুমোদন, কোন গ্রেডের বেতন কত?
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত ৯ম পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ....
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
গুম ও খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের ৭৪ জন সদস্যকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব নিয়োগপত্র তুলে দেন। ....
মহানবীর আদর্শ ধারণ করে সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে পারি: প্রধানমন্ত্রী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ....
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলীয় অঞ্চল মোংলায় সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি। ....
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
রাজস্ব নিয়ে জনগণের মাঝে বিদ্যমান বিভ্রান্তি দূর করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ....
র্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠন ও অর্থবছর পরিবর্তনসহ মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত অনুমোদন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’–এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ....
প্রধানমন্ত্রীর ভারত সফর: শেখ হাসিনাকে ফেরানোর শর্তে ঢাকার কড়া অবস্থান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছে সরকার। রোববার (১৬ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই সফরের জন্য একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি হওয়া অত্যন্ত জরুরি। তবে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে এই প্রক্রিয়া বর্তমানে ব্যাহত হচ্ছে বলে ঢাকা ইঙ্গিত দিয়েছে। ....
নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশে বহু নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর অলস পড়ে রয়েছে। সরকার এসব জলাশয় সংস্কার করে মৎস্য পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার বেকার তরুণদের মধ্যে এসব জলাশয় ব্যবহারের সুযোগ বণ্টন করা হবে, যাতে তাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়।’ ....
বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে দিন, সরকার তা বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য নয়। তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাস্তায় বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতি ছেড়ে জনগণের জন্য কাজ করুন। আপনাদের কাছে যদি জ্বালানি বা বিদ্যুৎ সমস্যা সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকে, তবে তা জনগণের সামনে উপস্থাপন করুন। যদি আপনাদের পরিকল্পনা ৬ মাসের মধ্যেও সমস্যার সমাধান করতে পারে, তবে সরকার তা সানন্দে বাস্তবায়ন করবে।’ ....
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। ....
মাতারবাড়িতে মেগা প্রকল্পগুলো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
দেশের অর্থনৈতিক ও জ্বালানি খাতের অন্যতম কেন্দ্রবিন্দু কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকালে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে তিনি মাতারবাড়ি পৌঁছান। ....
জ্বালানি খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী
একটি বিশেষ চক্র সুপরিকল্পিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন তিনি। ....
প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে বন্দি রেখে অমানবিক নির্যাতন করা হয়েছিল। ....
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বর্ণাঢ্য এই অনুষ্ঠান আয়োজিত হয়। ....
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ....
সরকার নিজেই দাবি করছে দুর্নীতি বেড়েছে: জামায়াত আমির
বর্তমানে দেশে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি সরকার নিজেই স্বীকার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ....
