পা দিয়ে মোবাইল সার্ভিসিং ও লিখে এইচএসসি পাস করলেন জসিম
নানা প্রতিকূলতা মোকাবিলা করে পা দিয়ে লিখে এবার এইচএসসি পাস করেছে ফরিদপুরের নগরকান্দার জসিম। উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের দিনমজুর বাবা হানিফ মাতুব্বর ও তছিরন বেগমের বড় ছেলে জসিম। ফরিদপুর সিটি কলেজের বিএম শাখা থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় সে। পা দিয়ে লিখেই পেয়েছে জিপিএ-৪.২৯। ....
