পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। ....
লোড হচ্ছে...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। ....
জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়ে শেষ পর্যন্ত সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারাতে হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জামাল হোসেনকে। বুধবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় তাঁর দোকানের এক কর্মচারী গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ....
ভালো চাকরির প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্তের চোরাইপথে ভারতে গিয়ে আটক হওয়ার পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। ....
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আসিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রবিবার (৩০ আগস্ট) রাতে দুবাই-আবুধাবি মহাসড়কে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ....
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে গুলিতে সোহাগ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ওপারে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। ....
কলকাতার নিউমার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ....
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতের এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে অন্যজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। বাকি ৩ জনের পরিচয় এখনো মেলেনি। ....
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। ....
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়। ....
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার দোনালার মাথা নামক স্থানে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। ....
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার সময় ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। শনিবার (৮ আগস্ট) সকালে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ....
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে সীমান্তের ১৮৪৫ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ....
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসীদের আসার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী এই দ্বীপে পৌঁছেছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ও সুদানি নাগরিক রয়েছেন। গ্রিক সংবাদমাধ্যম \'ডিমোক্র্যাটিয়া\' ও \'মিডল ইস্ট মনিটর\'-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ....
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ থেকে ভারতের এক নাগরিককে মোটা অংকের অর্থের বিনিময়ে বাংলাদেশি জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশি নাগরিকত্ব দেখিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতিয়ে নেওয়ার চেষ্টাও করেছিলেন ওই ভারতীয় নাগরিক। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ....
ভালো বেতনের চাকরির আশায় চড়া সুদে ঋণ নিয়ে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। লক্ষ্য ছিল পরিবারের অভাব দূর করা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার যুবক রিমেল মিয়াকে (২০) বাধ্য হয়ে নামতে হয়েছে ইউক্রেন যুদ্ধের সম্মুখ সমরে। বর্তমানে তিনি ইউক্রেনীয় বাহিনীর হাতে যুদ্ধবন্দী হিসেবে মানবেতর দিন কাটাচ্ছেন। দীর্ঘ ১১ মাস নিখোঁজ থাকার পর সম্প্রতি তিনি বেঁচে আছেন—এমন খবরে পরিবারে কিছুটা স্বস্তি ফিরলেও তাকে দেশে ফেরানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের। ....
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ....
কুয়েতের সাবাহ হাসপাতালের সামনে দুই বাংলাদেশিকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কুয়েতের এক নাগরিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ....
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে (মনুস্কো) নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদের মারা গেছেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ....
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত রাশিয়ার জাহাজ দেশের বন্দরে প্রবেশে বাধা দেওয়ায় রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে মঙ্গলবার তলব করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ....