যুক্তরাষ্ট্রের শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ড. দেবপ্রিয়
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই। কারণ বাণিজ্য অর্থনীতিতে চূড়ান্ত শত্রু বলে কিছু নেই। এরই মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা শুরু হয়েছে। আমাদের ওপর ট্যারিফ দিলে এটা তাদের জন্যও ক্ষতি। তাদের পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে। কারণ শুল্কের দাঁত তাদের ওপরও পড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ....
