হবিগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগী, হাসপাতালের মেঝেতেও চিকিৎসা
হবিগঞ্জে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। ....
লোড হচ্ছে...
হবিগঞ্জে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতেও অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। ....
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সৈয়দ সাদাফকে (১৪) সিলেটের শাহপরান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করার পর চিকিৎসার জন্য সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ....
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে গুলিতে সোহাগ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ওপারে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। ....
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। উপজেলার মোট ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৭টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে সহকারী শিক্ষকের ৬৪টি পদও দীর্ঘদিন ধরে খালি। ফলে প্রয়োজনীয় শিক্ষক ছাড়াই জোড়াতালি দিয়ে চলছে পাঠদান, যা শিক্ষার মান ও প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। ....
হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে চা বাগান জনগোষ্ঠীর ৩৯ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ এবং বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় নির্মিত ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। ....
হবিগঞ্জের মাধবপুর উপজেলাজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে। একদিকে প্রচণ্ড গরমে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে জনভোগান্তি চরমে পৌঁছেছে, অন্যদিকে ব্যবহারের তুলনায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ....
২০ দিন ধরে গ্যাস সংকটের পর গত বুধবার থেকে হবিগঞ্জের শিল্পকারখানাগুলোতে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে সরবরাহ। সংশ্লিষ্টদের দাবি, জেলার ১৭১টি কারখানায় উৎপাদন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতাদের অর্ডার হারানোর আশঙ্কায় উদ্যোক্তারা। ....
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও ময়দা বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ....
হবিগঞ্জের লাখাই উপজেলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রদান ও তথ্য সংগ্রহ কার্যক্রম। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামে এক কৃষকের তথ্য সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম। ....
হবিগঞ্জের লাখাই উপজেলার মুরিয়াউক ইউনিয়নের কাশিমপুর গ্রামে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৯ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সন্তান প্রসবের পর নবজাতককে নিয়ে ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে গেলেও বর্তমানে শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ....
হবিগঞ্জের মাধবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৬টি চোরাই মোবাইল ফোনসহ মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ....
হবিগঞ্জের নবীগঞ্জে টিটু দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে। ....
শীতের আগমন ঘনিয়ে আসতেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাটবাজারগুলোতে জমে উঠেছে শীতকালীন সবজির বাজার। প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন বাজারে ভিড় জমছে ক্রেতা-বিক্রেতাদের। সারি সারি দোকানে সাজানো তাজা লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, পালং শাক, টমেটো, আলু, কাঁচামরিচসহ নানা রঙের সবজিতে এখন বাজারে ছড়িয়ে পড়েছে সবুজের সজীব আমেজ। ....
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-এর দুই পরিচালক শাহ আলম ও সেলিম মিয়ার বিরুদ্ধে উঠেছে ঘুষ দাবি ও অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ। মাধবপুর উপজেলার পাটলা ‘গণক সে’ প্রকল্পের ম্যানেজার ইমতিয়াজ আব্দুল্লাহ এই গুরুতর অভিযোগটি এনেছেন, যা বর্তমানে হবিগঞ্জজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ....