পেঙ্গুইন গুনে ৩ লাখ টাকা আয়ের সুযোগ
বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু ব্যতিক্রমী চাকরি রয়েছে, যার কথা শুনলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। তেমনই এক অভিনব ও রোমাঞ্চকর কাজের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট’। অ্যান্টার্কটিকার পোর্ট লকরয় এলাকায় পেঙ্গুইন পর্যবেক্ষণ ও গণনার জন্য কর্মী নিয়োগ করছে সংস্থাটি। পাঁচ মাসের এই বিশেষ চাকরিতে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২ হাজার ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা। এর পাশাপাশি থাকছে বিনা মূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা। ....
