দেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদী ফিরে আসবে না: আব্দুল জাব্বার
দেশে আর কোনোদিন অতীত বা বর্তমানের কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও... ....
লোড হচ্ছে...
দেশে আর কোনোদিন অতীত বা বর্তমানের কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও... ....
শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ....
দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন। দলের নেতাকর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ....
আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একটি রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। ....
ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়ে রক্ষা করা যাবে না, এই ডিসেম্বরে চিরবিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ....
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। হাজারো মানুষকে হত্যা; লাখো মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, তারাই আবার মানুষ মারার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। নিকৃষ্ট কৃতকর্মের জন্য তাদের কোনো অনুশোচনা নাই; আছে ঔদ্ধত্য, অহমিকা। ....
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ....
সরকার ও প্রশাসনের একাংশ পরিকল্পিতভাবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব পরিকল্পনাকারীকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। ....
আওয়ামী লীগকে রিফাইন করে নতুন রূপে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকারের ভেতরের কিছু ব্যক্তি ও দিল্লির সঙ্গে সংশ্লিষ্ট মহল এ প্রক্রিয়ায় ভূমিকা রাখছে। তবে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের পক্ষে সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। ....
বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর আরোপিত কার্যক্রমে নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা সাম্প্রতিক একটি রিট আবেদন নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজ্ঞ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, এই রিট আবেদনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। দলটিকে রাজনৈতিক ও আইনগতভাবে কোণঠাসা করা এবং বর্তমান সরকার ও তাদের মিত্রদের বেআইনি পদক্ষেপকে আইনি বৈধতা দেওয়ার এটি একটি ‘সুপরিকল্পিত কৌশল’। ....
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিগত চারটি নির্বাচনই ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করে বলেন, \"আওয়ামী লীগ মৃত মানুষের ভোটও দিয়েছে। এমনকি যারা ভোট দিতে যাননি, তাদের ভোটও জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।\" ....
ড. ইউনূস সরকারকে দিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ করিয়ে জামায়াত ৭৮টি আসন পেয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা নুরুল আমিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে ইউনূস সরকার আর এমন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, আর সে কারণেই এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। ....
আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাতের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চরম মাশুল এখন দেশের সাধারণ জনগণকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। ....
ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে দেশে দুর্নীতি ও দুঃশাসনের একটি সাধারণ ধারা বা ‘ট্রেন্ড’ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ....
নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভারত তাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু সেখানে আশ্রয়ে থেকে শেখ হাসিনা কেন রাজনৈতিক তৎপরতা ও গণমাধ্যমে কথা বলার সুযোগ পাচ্ছেন, সেটিই আমাদের প্রশ্ন।’ ....
ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। ১ আগস্ট (শনিবার) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ....
বর্তমানে দেশে দুর্নীতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি সরকার নিজেই স্বীকার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ....
সুনামগঞ্জে আদালতের ভেতর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আশরাফুল বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ....
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে। তার ভাষায়, দলটির “দাফন হয়েছে দিল্লিতে” এবং ভবিষ্যতে বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হবে। ....
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার। ....