হজের অন্যতম অনুষঙ্গ ‘ইহরাম’
নামাজের জন্য যেমন তাকবিরে তাহরিমা বাধা হয়। তেমনি হজের জন্য ইহরাম বাঁধা হয়। তাকবিরে তাহরিমার দ্বারা স্বাভাবিক অবস্থার হালাল ও বৈধ কাজগুলো নামাজি ব্যক্তির জন্য নামাজ আদায়ের সময় হারাম হয়ে যায়। ঠিক ইহরামের মাধ্যমেই হজ ও ওমরা পালনকারী ব্যক্তির জন্যও স্বাভাবিক অবস্থার অনেক হালাল কাজও হারাম হয়ে যায়। এ কারণেই হজ ও ওমরার জন্য ইহরামে ফরজ করা হয়েছে। আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর সব হজ ও ওমরা পালনকারীকে সঠিকভাবে ইহরাম বাঁধার ও ইহরাম বাঁধার করণীয় সম্পর্কে জানার তওফিক দান করুন। ....
