জনশুমারির ৪৪৭ কোটি টাকার ট্যাব পাবে শিক্ষার্থীরা
দেশের প্রথম ডিজিটাল জনশুমারি করতে মাস ছয়েক আগে ৪ লাখ ট্যাবলেট পিসি (ট্যাব) কেনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মানুষ গণনার জন্য মাত্র ৭ দিন ব্যবহার হয় ৪৪৭ কোটি টাকায় কেনা এসব ট্যাব। বিপুল অর্থে কেনা এসব ট্যাব এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচতে চাইছে বিবিএস। ....
