বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি
কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সেদিন সন্ধ্যা ৭টায় মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে। এর মধ্য দিয়ে আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে। ....
