ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও অফিসে চুরির অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের চাবি ও সরকারি তথ্য সম্বলিত পেনড্রাইভ চুরির অভিযোগে স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা তানভীর খান।