কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে
বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে যেমন শিমুল, পলাশ, তেমনি প্রকৃতিতে গ্রীষ্মের আগমনের জানান দেয় কৃষ্ণচূড়া। পথের ধারে, রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়া ফুল ফুটে থোকায় থোকায়। দেখে যেন মনে হয় সবুজের বুকে মিশে আছে লাল। কবির ভাষায়, ‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে, আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে’। কৃষ্ণচূড়ার প্রধান বৈশিষ্ট্য এর অফুরন্ত প্রস্ফুটনের ক্ষমতা। এ কারণেই বোধকরি নিসর্গসখা দ্বিজেন শর্মা এর নাম দিয়েছিলেন ‘পুষ্পপাগল’। শহরকে পুষ্পশোভিত করে তুলতে এই বৃক্ষের ভূমিকা অনন্য। ....
