ইরান অবরোধে ট্রাম্পের সতর্কবার্তা; ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়ালো ব্রেন্ট ক্রুড
ছবি: দি গার্ডিয়ান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ বজায় রাখার ঘোষণা এবং পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের ‘হরমুজ প্রণালী’ প্রায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে গেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১৩ শতাংশের বেশি বেড়েছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্রেন্টের দাম আর কখনোই ১২০ ডলার অতিক্রম করেনি। তবে বর্তমান উত্তেজনায় তা নতুন রেকর্ড গড়ছে।
উল্লেখ্য, ২০০৮ সালের বিশ্ব মন্দার সময় তেলের দাম সর্বোচ্চ ১৪৭ ডলারে পৌঁছেছিল। বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দাম ২০০ ডলারও ছাড়িয়ে যেতে পারে।
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই সংকট আরও ঘনীভূত হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, ট্রাম্প ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ দীর্ঘস্থায়ী করার ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্পের ভাষায়, "ইরানের শীঘ্রই সতর্ক হওয়া উচিত... ওরা যেন ঠাসা শূকরের মতো শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে।"
মার্কিন কর্মকর্তাদের পরিকল্পনা হলো—অবরোধের মাধ্যমে ইরানের তেল স্থাপনাগুলো পূর্ণ করে ফেলা, যাতে দেশটি তেল উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।
অন্যদিকে, ইরানও দমে না গিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাংকার চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। এর ফলে প্রতিদিন বিশ্ববাজারে প্রায় ২ কোটি ব্যারেল তেলের সরবরাহ কমে গেছে।
এদিকে অক্সফোর্ড ইকোনমিক্স একটি ব্লগ পোস্টে সতর্ক করেছে যে, প্রণালীটিতে ছয় মাসব্যাপী অচলাবস্থার কারণে আগস্ট মাস নাগাদ তেলের দাম ১৯০ ডলার পর্যন্ত পৌঁছে যেতে পারে।
অর্থনীতিবিদ পল ক্রুগ, যিনি নিউইয়র্ক টাইমসের প্রাক্তন কলামিস্ট। তিনি মনে করেন দীর্ঘস্থায়ী হরমুজ সংকটের প্রভাব সম্পর্কে বেশিরভাগ বিশ্লেষকই "অনেক বেশি আশাবাদী" ছিলেন।
অর্থনীতিবিদ পল ক্রুগম্যান তাঁর সাবস্ট্যাকে লিখেছেন, "যদি এই সংকট আরও তিন মাস স্থায়ী হয়, তবে একটি পুরোদস্তুর বৈশ্বিক মন্দার সম্ভাবনাই বেশি।"
২০০৮ সালে, বিশ্ব আর্থিক সংকটের সময়, তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল এবং অপরিশোধিত তেলের দাম অল্প সময়ের জন্য প্রায় ১৪৭ ডলারে দাঁড়িয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর তাদের প্রথম হামলা চালানোর দুই সপ্তাহ পর, তেহরান বলেছিল যে বিশ্বকে ব্যারেল প্রতি ২০০ ডলার তেলের জন্য প্রস্তুত থাকতে হবে।
পেট্রোলের দাম বাড়ানোর পাশাপাশি , সরবরাহ সংকটের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়েছে, যার ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং আসন্ন বিশ্ব মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।
মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে , এবং গত বছরের তুলনায় দাম ৩.৩% বৃদ্ধি পেয়েছে। আটলান্টিকের ওপারে, যুদ্ধের কারণে ব্রিটেন ৩৫ বিলিয়ন পাউন্ডের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ২০২৬ সালে মন্দার ঝুঁকিতে রয়েছে বলে একটি থিঙ্কট্যাঙ্ক সতর্ক করেছে।
যখন কংগ্রেস যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় ও কৌশল নিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে জিজ্ঞাসাবাদ করছিল , তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের এই মুখোমুখি লড়াইয়ে সমর্থন জোগাড় করার চেষ্টায় ভারত, কেনিয়া ও পোল্যান্ডে ফোন করে দিনটি কাটিয়েছেন।
সূত্র: দি গার্ডিয়ান




Comments