Image description

কোনো বিরতি ছাড়াই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নেমে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক জাকের আলি অনিক। আগে ফিল্ডিং করতে যাওয়া বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।

আফগানদের হারানো প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ। তাদের বদলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরিফুল ইসলামকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, ওয়াফিউল্লাহ তারাখিল, মুজিব উর রহমান, আব্দুল্লাহ আহমদজাই ও নূর আহমেদ।