Image description

তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। 

মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে যায় নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে আন্তোনিও নুসার গোলে লিড নেয় ইউরোপের দলটি।

বিরতির পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় আইভরি কোস্ট। তবে একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের ৭৩ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় আইভরি কোস্ট। দলকে সমতায় আনেন আমাদ দিয়ালো।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ৮৫ মিনিটে দলের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নকআউট পর্বের পরবর্তী ধাপে জায়গা করে নেয় নরওয়ে।

শেষ ষোলোর লড়াইয়ে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে হালান্ডের নরওয়ে।