মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেছেন, স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতিই।
শনিবার দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।
ড. শেখ আব্দুর রশীদ জানান, শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অতিথিদের আসন বিন্যাস ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।




Comments