দেশের চার বিভাগে দুপুরের মধ্যে বজ্রসহ তীব্র ঝড়বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এই সময়ের মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বৈশাখী এই বৈরী আবহাওয়ায় নদীবন্দরগুলোতে চলাচলকারী ছোট নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দুপুরের পর আবহাওয়ার পরিস্থিতি পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments