Image description

বলিউড জয় করে বর্তমানে হলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন ‘গ্লোবাল স্টার’ প্রিয়াঙ্কা চোপড়া। সাফল্যের চূড়ায় থাকলেও তাঁর ফেলে আসা পথটি মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা, স্বজনপ্রীতি এবং একের পর এক ছবি থেকে বাদ পড়ার যন্ত্রণার কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা জানান, বলিউডের অভ্যন্তরীণ ‘রাজনীতি’র শিকার হয়ে ক্যারিয়ারের শুরুতে বারবার হোঁচট খেয়েছেন তিনি। কোনো গডফাদার বা প্রভাবশালী কারও সমর্থন ছাড়া ইন্ডাস্ট্রিতে টিকে থাকা ছিল তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। এমনকি চুক্তিবদ্ধ হওয়ার পরও প্রভাবশালী ব্যক্তিদের আপত্তিতে একাধিক বড় প্রজেক্ট থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

হলিউড মিশন ফেল হলে যা করতেন প্রিয়াঙ্কা

স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ‘সালাম-ই-ইস্ক’ সিনেমার শুটিং চলাকালীন তিনি অন্য একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এক সহ-অভিনেতার আপত্তির মুখে তাঁকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয়। প্রিয়াঙ্কার ভাষ্যমতে, “তখন স্বজনপ্রীতির আসল রূপ বুঝতাম না। ভেবেছিলাম তারকারা তাঁদের সন্তানদের জন্য ভালো চাইবেন এটাই স্বাভাবিক। কিন্তু পরে বুঝেছি, এখানে যোগ্যতার চেয়ে অন্য সমীকরণ বেশি কাজ করে।”

ক্যারিয়ারের শুরুতে মাত্র ২২ বছর বয়সে এমন অসংখ্য প্রত্যাখ্যান তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। এক সময় অভিনয়ের প্রতি এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন যে পেশা বদলানোর চিন্তাও করেছিলেন তিনি। তবে শত বাধা ও অবহেলার পরও দমে যাননি প্রিয়াঙ্কা।

Know about this beautiful outfit of Priyanka Chopra by vintage Banarasi  patola | Sangbad Pratidin

আজকের প্রিয়াঙ্কা চোপড়া কেবল একজন সফল অভিনেত্রী নন, বরং কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেওয়া এক অনুপ্রেরণার নাম।

সূত্র: এই সময়

মানবকণ্ঠ/আরআই