Image description

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ফাতেমা আক্তার লিলি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ (প্রীতম বিলা) নামক একটি ভবনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খিলগাঁওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ফাতেমা আক্তার লিলি নামে ওই তরুণি অবিবাহিতা বলে জানতে পেরেছি। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, ঘটনার সময় বাসায় লিলি একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।