Image description

আবারও গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার রাতে জেলা কারাগারে মারা গেলেন পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন। 

লিপন গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও ভাংচুর মামলার আসামি। তাকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন। 

কারাগার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে গাইবান্ধা জেলা কারাগারে বন্দি থাকায় শনিবার সন্ধায় অসুস্থ হয়ে পড়েন। এসময় চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার সময় মারা যায়।

আজ রোববার রংপুর কারাগার থেকে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এরআগে, ২০২৫ সালের ২৩ নভেম্বর তারিক রিফাত (৫০) নামের এক আওয়ামী লীগ নেতা মারা যান। একই বছরের ২২ সেপ্টেম্বর ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না (মুন্না চেয়ারম্যান) এই জেলা কারাগারেই মারা যান।